• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • কুড়িগ্রাম
  • কুড়িগ্রাম সদর

ব্রহ্মপুত্রে অপরিকল্পিত ড্রেজিং, ভাঙনের ঝুঁকিতে বসতভিটা

কুড়িগ্রাম প্রতিনিধি
  ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর নৌঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে অপরিকল্পিতভাবে ড্রেজিংয়ের অভিযোগ উঠেছে। এতে নদীর তীরবর্তী বিস্তীর্ণ চর ও বসতভিটা ভাঙনের ঝুঁকিতে পড়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নৌপথ সচল রাখার কথা বলে ঘাটের পাশেই বালু উত্তোলন করা হচ্ছে। এতে ইতিমধ্যে প্রায় দেড় একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফলুয়ারচর নৌঘাট এলাকায় প্রায় ১৫০ মিটারজুড়ে ড্রেজিং করা হয়েছে। এর প্রস্থ প্রায় ১২০ ফুট এবং গভীরতা ৩০ ফুট। গত বছর থেকে ওই এলাকায় নদীভাঙন বন্ধ থাকায় বিস্তীর্ণ চর জেগে উঠেছিল। তবে ড্রেজিংয়ের কারণে সেই চর আবারও ভাঙনের মুখে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে যেকোনো সময় বড় অংশের চর ধসে পড়তে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে আশপাশের বসতবাড়িও।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি প্রভাবশালী মহল বালু ব্যবসার উদ্দেশ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যোগসাজশে পরিকল্পিতভাবে সেখানে ড্রেজিং করছে। আগামী শুষ্ক মৌসুমে বাল্কহেডে করে ঘাট এলাকায় বালু এনে স্তূপ করে বিক্রির পরিকল্পনাও রয়েছে বলে অভিযোগ তাঁদের। এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।

বিআইডব্লিউটিএর নির্দেশনায় বলা হয়েছে, রৌমারীর ফলুয়ারচর নৌঘাট থেকে চিলমারী নৌঘাট পর্যন্ত নৌযান চলাচলে নাব্যতার সংকট দেখা দিলে কিংবা চলাচল ব্যাহত হলেই কেবল প্রয়োজনীয় স্থানে ড্রেজিং করা যাবে। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে নৌঘাটের পাশেই ড্রেজিং করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ ছাড়া বিআইডব্লিউটিএর শর্ত অনুযায়ী, বালু উত্তোলনের সময় নদীর তীরবর্তী স্থাপনা ও সাধারণ মানুষের কোনো ক্ষতি করা যাবে না। পাশের ফসলি জমিরও ক্ষতি করা যাবে না। তবে স্থানীয়দের দাবি, এসব শর্ত মানা হচ্ছে না। কয়েক দিনের মধ্যেই দিন-রাত ড্রেজিং করে বিপুল পরিমাণ বালু উত্তোলন করা হয়েছে। এতে দেড় একরের মতো জমি নদীতে বিলীন হয়েছে।

নৌঘাটের ইজারাদার মো. তৌহিদুল ইসলাম বলেন, পানি কমে যাওয়ায় ঘাটটি আগের জায়গা থেকে কিছুটা দূরে সরে গেছে। এতে মালবাহী যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। ফলে তাঁদের লোকসান গুনতে হচ্ছে। এ কারণে ড্রেজিং করা হচ্ছে।

বিআইডব্লিউটিএর কর্মকর্তা নির্মল কুমার রায় বলেন, অপরিকল্পিতভাবে ড্রেজিংয়ের বিষয়ে তিনি কিছু জানেন না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন

সিলেটে শীতের আমেজ, ভোরে কুয়াশা

দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেলো ৩ জনের

এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রল বোমা হামলার অভিযোগ

বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী কুড়িগ্রামের সমীর চন্দ্র পাল বলেন, নৌযানের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে কয়েকটি স্থানে ড্রেজিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নৌঘাটসংলগ্ন চরে ড্রেজিংয়ের বিষয়ে তিনি কিছু জানেন না।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান বলেন, নির্দেশনা অনুযায়ী ড্রেজিং করা হচ্ছে না বলে তিনি শুনেছেন। ঘাটের পাশেই ড্রেজিং করা হচ্ছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

কে

  • বালু
  • নদী
  • বিলীন
এ সম্পর্কিত আরও খবর
গৌরনদীতে অবৈধ বিদ্যুৎ সংযোগে চার্জ হতো ইজিবাইক
গৌরনদীতে অবৈধ বিদ্যুৎ সংযোগে চার্জ হতো ইজিবাইক
শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
মধুমতী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
মধুমতী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
যমুনা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
যমুনা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X